স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
২৭ জুলাই ; শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত তিন পরিবার গত কয়েক মাস ধরে বঞ্চিত সরকারি সুযোগ-সুবিধা থেকে বলে দাবি। তারা বিশ্রামগঞ্জ বাঁধের পাড়া এলাকার বাসিন্দা। ক্ষতিগ্রস্তরা জানান, গত আড়াই থেকে তিন মাস পূর্বে ব্যাপকভাবে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয় চড়িলাম ব্লকের বিশ্রামগঞ্জ বড়জলা গ্রাম পঞ্চায়েতের বাঁধের পাড় এলাকার দিনমজুর পরিবার মাহেজা বেগম, মমতা বেগম মনোয়ারা বেগম এই তিনটি পরিবার।
তারা সরকার থেকে কোন ধরনের ক্ষতিপূরণ পায়নি। গ্রামের প্রধান মেম্বার কেউ তাদের খোঁজ খবর রাখেনি। গ্রামের প্রত্যেকটি ক্ষতিগ্ৰস্ত পরিবার সরকার থেকে ক্ষতিপূরণ পেয়েছে কিন্তু বঞ্চিত এই তিন পরিবার। বিরোধী দলের সমর্থক বলেই তাদেরকে বঞ্চিত করা হয়েছে এমনটাই অভিযোগ তারা করেছে যদিও সংবাদ মাধ্যমে করেনি। শিলাবৃষ্টিতে ঘরের মধ্যে শিলাবৃষ্টি পড়ে মারাত্মকভাবে আহত হয়েছিল মাহেজি বেগম এবং তার নাতি আলামিন হোসেন। তাদেরকে বিশ্রামগঞ্জ হাসপাতাল নিয়ে চিকিৎসা পর্যন্ত করাতে হয়েছে এরপরেও তাদেরকে কোন ধরনের ক্ষতিপূরণ দেওয়া হয়নি এবং পঞ্চায়েত থেকে আজ পর্যন্ত তাদেরকে কোন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়নি বলে জানান সংবাদ মাধ্যমের ক্যামেরায়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান