Monday, August 10, 2026
বাড়ি রাজ্য ৫ টাকায় রোগীর পরিজনদের খাবারের ব্যবস্থা

৫ টাকায় রোগীর পরিজনদের খাবারের ব্যবস্থা

৫ টাকায় রোগীর পরিজনদের খাবারের ব্যবস্থা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ মে : স্বল্প মূল্যে জিবি হাসপাতালের রোগী পরিজনদের জন্য খাবারের ব্যবস্থা করলেন শ্রমিক সংগঠনের নেতা। জি বি বাজারের মারুতি স্ট‌্যান্ডের সংলগ্নে এই উদ্যোগের উদ্বোধন করেন শুক্রবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। তিনি জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে প্রধান হাসপাতালগুলিতে রোগীদের স্বল্পমূল্যে খাবারের ব্যবস্থা করার জন্য।

 রাজধানীর বটতলা, আই জি এম হাসপাতাল এবং বর্তমানে জিবি হাসপাতালের রোগীর পরিজনদের জন্য স্বল্পমূল্যে খাবারের ব্যবস্থা করা হয়েছে বলে জানান জিবি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান প্রতিমা ভৌমিক। তিনি জানান, এ উদ্যোগে উপকৃত হবে রুগীর পরিজনেরা। তবে যেসব রোগীর পরিজনদের কাছে পাস থাকবে তারাই এ সুবিধা পাবেন বলে জানান তিনি। ৫ টাকা করে ভাত খাওয়ার সুবিধা পেয়ে আপ্লুত রুগীর পরিজনেরা। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলের সহ অন্যান্যরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha