Sunday, November 29, 2026
বাড়ি রাজ্য ও.এন.জি.সি চারজন কর্মীকে মারধর করল সমাজদ্রোহীরা

ও.এন.জি.সি চারজন কর্মীকে মারধর করল সমাজদ্রোহীরা

ও.এন.জি.সি চারজন কর্মীকে মারধর করল সমাজদ্রোহীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৭ এপ্রিল : রবিবার রাতে চার জনকে মারধর করল কিছু সমাজদ্রোহী। ওএনজিসি র কর্মরত চারজন কর্মী সুমন দে, সোমনাথ কুম্ভকার, কিতি দীপ্ত পাল ও রাহুল দাস উদয়পুর পুলিশ লাইন দিয়ে একটি গাড়ি নিয়ে যাওয়ার সময় উদয়পুর ধ্বজনগর স্থিত পুলিশ লাইন যাওয়া মাত্র গাড়িটি আটক করে কিছু সমাজদ্রোহী। তারপর তাদেরকে মারধর করে। গাড়িটি ভাঙচুর চালায়।

পরবর্তী সময়ে সোমবার সকালে আহতরা রাধা কিশোরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এর মধ্যে আহত সুমন দে বলেন যারা তাদের মারধর করেছে তাদের মধ্যে একজনকে সনাক্ত করতে পেরেছে। তার নাম সাগর থাপ্পা। বাড়ি গোকুলপুর আর এফ টিলা। পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। এখন দেখার বিষয় পুলিশ অভিযুক্তদের জালে তুলতে পারে কিনা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha