Friday, November 27, 2026
বাড়ি রাজ্য কঙ্কালের মাথা উদ্ধার ঘিরে চাঞ্চল্য

কঙ্কালের মাথা উদ্ধার ঘিরে চাঞ্চল্য

কঙ্কালের মাথা উদ্ধার ঘিরে চাঞ্চল্য

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৫ এপ্রিল : মাথার খুলি উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য কমলপুর মহকুমার পুরাতন মটর স্ট্যান্ড এলাকার ধলাই নদীর বাঁধের পূর্ব দিকে। শনিবার এলাকায় প্রয়াত হ্যামচন্দ্র ঘোষের একটি  জমি রয়েছে। এই জমিতে প্রতিদিন বিকেলে শিশুরা ছোটা ছুটি করে। শনিবার বিকেলে শিশুরা খেলতে খেলতে একটি মাথার খুলি অর্থাৎ কঙ্কাল পড়ে থাকতে দেখে।

যার কারণে একপ্রকার ভাবে আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে ছুটে আসে পুলিশ এবং ফরেন্সিক টিম। এটি উদ্ধার করে নিয়ে যায়। এই কঙ্কালটি কি কোনো মানুষের নাকি কোনো প্রাণী তা নিয়েও রহস্য দানা বাঁধতে শুরু করেছে। এ নিয়ে এলাকাবাসীদের মধ্যে গভীর কৌতুহলের সৃষ্টি হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha