বাড়িরাজ্যদুই কার্টুন ড্রাগস সহ নেশা কারবারিকে আটক করলো এলাকাবাসী

দুই কার্টুন ড্রাগস সহ নেশা কারবারিকে আটক করলো এলাকাবাসী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা ১৭ মার্চ : স্থানীয় লোক জনদের প্রচেষ্টায় রবিবার রাতের বেলায় দুই কার্টুন ড্রাগস সহ নেশা কারবারিকে আটক করলো শান্তির বাজার মহকুমার রাজাপুর পুরান পঞ্চায়েত পাড়ার লোকজন। এই ব্যাপারে জানানো হয় শান্তির বাজার মহকুমার পুলিশ আধিকারিক বাপি দের্বমাকে।  ঘটনার খবর পেয়ে পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় মহকুমার পুলিশ আধিকারিক।

তিনি ঘটনাস্থলে উপস্থিত হবার সঙ্গে সঙ্গে নেশা কারবারি রঞ্জন দেবর্বমা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানা যায়।পুলিশ আধিকারিক বাপি দেববর্মা নেশা কারবারির বাড়ি তল্লাশি চালায়। সেখানে কিছু রাবার সিট ও অন্যান্য সামগ্রী পাওয়া যায়। এই সামগ্রী গুলি চুরির বলে ধারনা করছে স্থানীয় লোক জনেরা। নেশা কারবারির বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ করার বিষয়টির খবর সংগ্রহ করতে গেলে সংবাদ মাধ্যমকে বাধা দেয় মহকুমার পুলিশ আধিকারিক বাপি দেববর্মা। তিনি সংবাদ মাধ্যমের কর্মীকে জিঞ্জেসা করে কার অনুমতি নিয়ে ভিডিও করা হচ্ছে।

মহকুমার পুলিশ আধিকারিক চাইছিলো সমগ্র ঘটনাটি ধামাচাপা দিতে। স্থানীয় লোকজনের অভিযোগ বাপি দেববর্মা প্রত্যেক মাসে নেশা কারবারীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ সংগ্রহ করছে। যার ফলে আজকের দিনেও নেশা কারবারীকে পার পাইয়ে দিতে তিনি বিশেষ ভূমিকা পালন করছে বলে অভিযোগ।  এছারা সমগ্র বিষয়টি ধামা চাপা দিতে সংবাদ মাধ্যমকে সংবাদ সংগ্রহে বাধা দান করেন। বাপি দেববর্মা হয়তো জানেন না সংবাদ মাধ্যমকে ধমকি দিয়ে চুপ রাখা যায় না। এখন দেখার বিষয় নেশা কারবারির বিরুদ্ধে বাপি দেববর্মা কিপ্রকার পদক্ষেপ গ্রহন করেন।  স্থানীয় লোকজনেরা জানান পুলিশ সঠিক পদক্ষেপ না নিলে সকলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য