Saturday, September 26, 2026
বাড়ি রাজ্য জনগণনার প্রস্তুতি নিয়ে বৈঠক আধিকারিকদের

জনগণনার প্রস্তুতি নিয়ে বৈঠক আধিকারিকদের

জনগণনার প্রস্তুতি নিয়ে বৈঠক আধিকারিকদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ মে : আগামী ১৭ই জুলাই থেকে এই রাজ্যে শুরু হচ্ছে আদমশুমারি অর্থাৎ জনগণনা ২০২৭। বুধবার থেকে বিলোনিয়া সরকারি সার্কিট হাউজে শুরু হয়েছে তিনদিন ব্যাপি ভারতের জনগণনা ২০২৭ নিয়ে দক্ষিণ জেলা ভিত্তিক প্রশিক্ষণ শিবির। জেলার জেলা পর্যায়ের আধিকারিকগণ সহ মহকুমা শাসক এবং ব্লক আধিকারিকও এই জনগণনার কাজে নিয়োজিত বিভিন্ন কর্মীদের নিয়ে চলছে এই প্রশিক্ষণ শিবির।

ভারতের জনগণনা ২০২৭ এর প্রথম পর্বের এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য জনগণনার রাজ্যের সেন্সাস অধিকর্তা রতন বিশ্বাস। তিনি জানান, ১৫ ই মে এই তিন দিন হবে প্রশিক্ষণ শিবির। এই জনগণনার কাজ হবে ৪৫ দিনের। প্রথম ধাপে ১৭ই জুলাই থেকে ৩১ শে জুলাই পর্যন্ত এবং তারপর ১লা আগস্ট থেকে ৩০শে আগস্ট পর্যন্ত। প্রথম ১৫ দিন প্রত্যেকেই নিজেই নিজের মোবাইল দিয়ে গণনায় অংশ নিতে পারবে। পরের ৩০ দিন সরকারি কর্মচারীরা বাড়ি বাড়ি গিয়ে এই গণনার কাজ করবে। সম্পূর্ণ কাজটি হবে ডিজিটাল পদ্ধতিতে। তিনি জেলার প্রত্যেকটি নাগরিককে এই জনগণনার কাজে অর্থাৎ জাতীয় এই কাজে অংশগ্রহণ ও সহযোগিতা করার জন্য আহ্বান জানান। কারণ প্রত্যেক ১০ বছর পর পর দেশে এই জনগণনার কাজ হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha