Saturday, February 7, 2026
বাড়িরাজ্যতীর্থমুখের পৌষ সংক্রান্তি মেলার ভিটি বন্টন প্রক্রিয়ার লটারি সম্পন্ন

তীর্থমুখের পৌষ সংক্রান্তি মেলার ভিটি বন্টন প্রক্রিয়ার লটারি সম্পন্ন

স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ৩ জানুয়ারি : শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হল ঐতিহ্যবাহী তীর্থমুখের পৌষ সংক্রান্তি মেলার ভিটি বন্টন প্রক্রিয়া। এ বছর লটারির মাধ্যমে ভিটি বন্টন করায় বন্টন প্রক্রিয়া নিয়ে তেমন কোন অনিয়মের অভিযোগ উঠেনি ব্যবসায়ীদের পক্ষ থেকে। শুক্রবার সকালে আবেদনকারী ব্যবসায়ীদের উপস্থিতিতে লটারি প্রক্রিয়া সম্পূর্ণ হয়।

মেলা কমিটির কনভেনার তথা মহকুমা শাসক শ্যাম জয় জমাতিয়া জানান এবছর মোট ৪৩৮ টি দোকান ভিটের জন্য আবেদন পড়েছে। যার মধ্যে ৪২৯ জনের মধ্যেই ভিটি বন্টন করা সম্ভব হবে। আবেদনকারীদের মধ্যে মোটামুটি সকলেই ভিটি পেয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন মহকুমা শাসক। তবে হোটেলের জন্য মোট ২৩ টি ভিটের আবেদন জমা পড়েছে। যার মধ্যে কেবলমাত্র ১০ জনকেই হোটেলের ভিটি দেওয়া সম্ভব হবে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য