Monday, October 19, 2026
বাড়ি রাজ্য এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু

এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু

এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ অক্টোবর : খোয়াই থানার অন্তর্গত মধ্য গনকি গ্রাম পঞ্চায়েতের তবলা বাড়ি টাপুর টুপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্র সংলগ্ন কলোনি এলাকায় এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত ব্যক্তির নাম মুন্ডা তাঁতি ওরফে খোকন। তাঁর বাবার নাম সুরেন্দ্র তাঁতি। সোমবার সকালে নিজের ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে তাঁর স্ত্রী দুই মেয়েকে ফেলে পর পুরুষের সঙ্গে বাড়ি ছেড়ে চলে যান বলে অভিযোগ। এরপর থেকে মুন্ডা তাঁতি দুই মেয়েকে নিয়ে বাড়িতেই বসবাস করতেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, স্ত্রীর চলে যাওয়ার পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। দীর্ঘদিন ধরে তাঁকে বাড়ির বাইরে খুব একটা দেখা যেত না।

 জানা গেছে, গতকাল তাঁর দুই মেয়ে মামার বাড়িতে যায়। এরপর সোমবার সকালে দীর্ঘক্ষণ ঘরের দরজা বন্ধ থাকতে দেখে সন্দেহ হয় এলাকাবাসীর। বারবার ডাকাডাকি করেও কোনও সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি মারতেই তাঁরা ঘরের ভেতরে মুন্ডা তাঁতিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।


Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha