Monday, October 19, 2026
বাড়ি রাজ্য চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য

চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য

চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ অক্টোবর :কাঁকড়াবন কিশোরগঞ্জ এক রাতেই পরপর চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কাকড়াবন থানার অন্তর্গত কিশোরগঞ্জ এলাকায় দুটি পৃথক স্থানে চুরির ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

 দুর্গাপূজার সপ্তমীর রাতে অল্প ব্যবধানের দুটি এলাকায় চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ ইটভাটার সংলগ্ন এলাকায় একটি পাম্পে চুরির ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, কিশোরগঞ্জ এলাকার দেবাশীষ ভৌমিকের একটি অটো গাড়ি থেকেও ব্যাটারি ও চাকা নিয়ে চম্পট দেয় চোরের দল বলে অভিযোগ। একই রাতে পরপর এই চুরির ঘটনাগুলি সামনে আসতেই গোটা এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha