বাড়িরাজ্যপ্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গণতন্ত্র অপব্যবহারের অভিযোগ মুখ্যমন্ত্রীর

প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গণতন্ত্র অপব্যবহারের অভিযোগ মুখ্যমন্ত্রীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ ডিসেম্বর : শুক্রবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আগরতলা টাউন হলে একদলীয় সভায় বলেছেন ত্রিপুরা ট্যুরিজম প্রোমো ফেস্টের নামে কি হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছেন না। এক রাতে সাত কোটি টাকা ব্যয় করে এই প্রমো ফেস্টের আয়োজন করা হয়েছে। এবং এই অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রীরা নেচেছেন কিনা তিনি জানেন না। এর পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, মন্ত্রীরা নেচেছেন কিনা জানেন না, সাত কোটি টাকা ব্যয় হয়েছে। উনার কাছে সব খবর আছে।

কিন্তু আবার মন্ত্রীরা নেচেচ্ছেন কিনা সেটা তিনি জানেন না। এগুলি উনার বলা উচিত নয়, কি রকম লাগে এগুলি শুনতে! মানুষকে বিভ্রান্ত করতে এ ধরনের কথা বলে চলেছেন। এগুলি বলে গণতন্ত্রের অপব্যবহার করছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। অপরদিকে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন ত্রিপুরার অগ্নিনির্বাপক দপ্তরের ফায়ারম্যান এবং ড্রাইভার পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে তিনি সোমবার অফিসে গিয়ে কথা বলবেন। বর্তমানে তাদের নিয়োগ প্রক্রিয়ার কোন পর্যায়ে রয়েছে সেই বিষয়টা খুঁজ নেবেন বলে আশ্বস্ত করেছেন তিনি। উল্লেখ্য, ২০২২ সাল থেকে নিয়োগ প্রক্রিয়া ঝুলে আছে ফায়ারম্যান ও ড্রাইভার পদের শূন্য পদ। লিখিত পরীক্ষার পর তাদের মেরিট লিস্ট প্রকাশ হয়নি বলে অভিযোগ। তাই তারা কিছুদিন পর পর রাস্তায় নেমে রাজ্য সরকারের উদ্দেশ্যে দাবী করছে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য