Monday, October 5, 2026
বাড়ি রাজ্য পরিবহন দপ্তরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে শহরে বিক্ষোভ অটো চালকদের

পরিবহন দপ্তরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে শহরে বিক্ষোভ অটো চালকদের

পরিবহন দপ্তরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে শহরে বিক্ষোভ অটো চালকদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ ডিসেম্বর : সুশাসন জামানায় খবরের শীর্ষস্থান দখল করলো পরিবহন দপ্তরের দুর্নীতির অভিযোগ। মাথাচাড়া দিয়ে উঠেছে দুর্নীতি, তাই পরিবহন দপ্তর পারমিট না দিলেও অটোর রোড ম্যাপ পরিবর্তন করে দুর্নীতির সাথে কাঁধে কাঁধ মিলিয়েছে। এমনটাই অভিযোগ উঠল শহরের অটো চালকদের মধ্যে। বুধবার সকালে রাজধানীর বিটি কলেজ মাঠে অটো চালকরা জমায়েত হয়ে অভিযোগ করেন, গত কয়েক মাস ধরে তারা লক্ষ্য করছে জিবি থেকে বণিক্য চৌমুহনী রোডে দিন দিন অটোর ভিড় বাড়ছে।

কিন্তু মনে সন্দেহের দানা বাঁধলো অটো গাড়ির পারমিট না দেওয়ার পরেও কিভাবে এলাকায় অটোর সংখ্যা বাড়ছে। পরে খোঁজ নিয়ে জানতে পারে এগুলি খয়েরপুর, রাজচন্তাই, রানীর বাজার, মোহনপুর, জিরানিয়া, আনন্দনগর সহ বিভিন্ন পঞ্চায়েত এলাকার অটো। এই অটোগুলির কারণে জিবি থেকে বণিক্য চৌমুহনী রোডে চলাচলকারী অটো চালকরা অসন্তুষ্ট। কারণ তাদের পেটে লাথি পড়ছে। মঙ্গলবার এ বিষয়টি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে তারা পরিবহন দপ্তরে গেলে তাদের জানিয়ে দেওয়া হয় গত এক বছরে খয়েরপুর থেকে রাজচন্তাই, চন্দ্রপুর থেকে আনন্দনগর এবং বিভিন্ন পঞ্চায়েত এলাকার অটোর রোডম্যাপ করে দেওয়া হয়েছে জিবি থেকে বনিক্য চৌমুহনী পর্যন্ত।

কোন ধরনের আগাম নোটিশ জারি না করে মোটা অর্থের বিনিময়ে বাঁকা পথে রোড ম্যাপ পরিবর্তন করার পারমিট দিয়ে চলেছে বলে পরিবহন দপ্তরের বিরুদ্ধে অভিযোগ তুললেন অটো চালকরা। তাদের অভিযোগ এভাবে রোড ম্যাপ পরিবর্তন করে পারমিট দেওয়ায় তাদের দৈনিক চার থেকে পাঁচ শতাধিক টাকা পর্যন্ত রোজগার হচ্ছে না। এভাবে চলতে থাকলে তাদের গাড়ি বিক্রি করে ঘরে বসে যেতে হবে। তাদের কাছে এছাড়া আর কোন বিকল্প পথ নেই। তাই এর প্রতিবাদে সরব হয়েছে তারা। অটো চালকরা সিদ্ধান্ত নিয়েছেন বৃহস্পতিবার তারা আবার পরিবহন দপ্তরে যাবে। সমস্যার সমাধান না হলে মন্ত্রীর কাছে পর্যন্ত যেতে বাধ্য হবে। কিন্তু এভাবে রোড ম্যাপ পরিবর্তন করে পেটে লাথি মারার সুযোগ তারা আর দেবে না।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha