স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
৫ অক্টোবর : রাজধানী আগরতলার NCC থানার পুলিশ আজ কুখ্যাত বাংলাদেশি সন্ত্রাসী শ্যামল কান্তি চাকমা ওরফে তরুকে গ্রেপ্তার করেছে। তিনি সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (PCJSS)-এর একজন গুরুত্বপূর্ণ অস্ত্র কমান্ডার।
PCJSS-এর ক্যাডাররা যখন আগরতলার হেরিটেজ পার্কে একটি গোপন বৈঠক করছিল, তখন পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার সহযোগী মিথান চাকমা এবং জ্যোতিষ্মান চাকমা ওরফে বুলবুল পালিয়ে যেতে সক্ষম হয়।
ভারতে এসে ভারতীয় আধার কার্ড বানিয়ে ডেরা পেতে বসেন ভারতীয় আধার কাডে ওর নাম বিজয় চাকমা। এখন gp আউটপুস্টে জিজ্ঞাসাবাদ চলছে। এই এই বিষয়ে ওসি মুখ খুলতে নারাজ।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান