স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ ডিসেম্বর : শান্তির বাজার মহকুমা কলসীরমুখ এলাকায় বাইক ও পন্যবাহী লরির সংঘর্ষে নিহত এক ও আহত দুইজন।ঘটনার বিবরনে জানা যায়, রবিবার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত কলসীরমুখ এলাকায় সাব্রুম আগরতলা জাতীয় সড়কে টি আর ০৮ এফ ৭৯৬৮ নাম্বারের বাইক ও টি আর ০১ সি ১৬১৯ নাম্বারের মালবাহী লরির মধ্যে সংঘর্ষ হয়। এতে করে বাইকে থাকা তিনজন জাতীয় সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে একজন প্রান হারায় ও দুইজন গুরতর আহত হয়।
দুর্ঘটনার সঙ্গে সঙ্গে নিহত ও আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় দমকল কর্মীরা। দুর্ঘটনায় আহতদের অবস্থা আশঙ্কাজনক দেখে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে রেফার করা হয়। জানা যায় বাইক চালক সহ বাকি দুজন কলসীরমুখ এলাকা থেকে বাইখোড়ার উদ্দ্যোশ্যে রওনা হয়েছিল, সেই সময় মালবাহী লরি বাইখোড়া থেকে জোলাইবাড়ীর উদ্দ্যোশ্যে আসছিল।
এরই মধ্যে কলসীরমুখ এলাকায় জাতীয় সড়কে বাইক ও গাড়ীর মধ্যে সংঘর্ষ ঘটে। নিয়ন্ত্রন হারিয়ে জাতীয় সড়কে উল্টে যায় লরিটি। দুর্ঘটনার পরবর্তী সময় মালবাহী লরি চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দুর্ঘটনায় নিহত ব্যক্তি কলসী এলাকার বাসিন্দা সুকান্ত হাজারী। বয়স ৩০। আহতরা হলো কলসী এলাকার বাসিন্দা অমল দেবনাথ, কলসী এলাকার বাসিন্দা কর্ন দাস। দুর্ঘটনার পরবর্তী সময় ঘটনাস্থলে উপস্থিত হয় বাইখোড়া থানার পুলিশ। তদন্তে নেমেছে পুলিশ।

