Tuesday, November 3, 2026
বাড়ি রাজ্য অন্নপ্রাশন চলাকালীন অগ্নিকান্ডে আহত গৃহকর্তা

অন্নপ্রাশন চলাকালীন অগ্নিকান্ডে আহত গৃহকর্তা

অন্নপ্রাশন চলাকালীন অগ্নিকান্ডে আহত গৃহকর্তা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ নভেম্বর : অন্নপ্রাশন চলাকালীন অগ্নিকান্ডে আহত গৃহকর্তা। ঘটনা বুধবার তেলিয়ামুড়া থানাধীন শান্তিনগর দশমীঘাট এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়ার শান্তিনগর দশমীঘাট এলাকার বাসিন্দা পার্থ বণিকের বাড়িতে বুধবার ছিল অন্নপ্রাশন। অন্নপ্রাশনের রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের পাইপ লাইনে গ্যাস লিক হয়ে আচমকা আগুন লেগে যায় সিলিন্ডারে।

বাড়ির এক সদস্য গ্যাস সিলিন্ডারে আগুনের লেলিহান শিখা প্রত্যক্ষ করতে চিৎকার শুরু করলে ছুটে আসে অনুষ্ঠান বাড়িতে থাকার লোকজন। সেই সময় বাড়ির গৃহকর্তা পার্থ বণিক জলন্ত গ্যাস সিলিন্ডারটি রান্নার জায়গা থেকে বের করে দূরে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সময়, গ্যাস সিলিন্ডারে লেগে থাকা আগুনে পুড়ে যায় গৃহকর্তার শরীরের বিভিন্ন অংশ। এই ঘটনার খবর যায় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের কাছে, ঘটনার খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে গ্যাস সিলিন্ডারে লেগে থাকা আগুন নেভানোর চেষ্টা করে। দীর্ঘ সময় প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সেই সঙ্গে তড়িঘড়ি অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা, অগ্নিদগ্ধ গৃহকর্তাকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। বর্তমানে আহত ব্যক্তির চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha