Tuesday, August 25, 2026
বাড়ি রাজ্য গাঁজা বাগান ধ্বংস করল প্রশাসন

গাঁজা বাগান ধ্বংস করল প্রশাসন

গাঁজা বাগান ধ্বংস করল প্রশাসন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ নভেম্বর : মঙ্গলবার পিয়ার বাড়ি থানার পুলিশ, টি.এস.আর কর্মী, সি.আর.পি.এফ জওয়ানরা যৌথভাবে গাঁজা বিরোধী অভিযান চালায়। এদিন হেতালিয়া, ওয়াংচেরা, এবং কমলাকান্ত পাড়ায় ৬ একর সংরক্ষিত বনভূমি এলাকায় এই অভিযান চালানো হয়। প্রচুর পরিমাণে গাঁজা গাছ ধ্বংস করা হয়।

এই অভিযান সম্পর্কে পিয়ারবাড়ি থানার ওসি রতন রবিদাস জানান, সাতটি প্লটে অভিযান চালানো হয়। ২৬ হাজার ৫০০ টি গাঁজা গাছ ধ্বংস করা হয়। এ ধরনের গাঁজা বিরোধী অভিযান আগামী দিনে অব্যাহত থাকবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha