বাড়িরাজ্যচোর চুরি করে রেখে গেল টুপি

চোর চুরি করে রেখে গেল টুপি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ নভেম্বর : দোকানের পেছনে গর্ত করে সেই গর্ত দিয়ে দোকানের ভিতরে প্রবেশ করে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত করল এক চোর। ঘটনা সোনামুড়া থানাধীন কাঠালিয়া মুড়া এলাকায়। ঘটনার বিবরনে জানা যায়, সোনামুড়া থানাধীন গ্রানতলী গ্রাম পঞ্চায়েতের পাঁচ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা ফজর আলী চার বছর ধরে একটি দোকান পরিচালনা করে সংসার পরিচালনা করছেন। অন্যান্য দিনের মতো সোমবার ফজর আলী সকালে দোকান খুলতে এসে দেখে তার দোকানের একটি জানালা খোলা।

 তারপর লক্ষ্য করেন দোকানের টিনের বেড়ার সঙ্গে একটি বড় গর্ত। এবং দোকানে জিনিসপত্র সব লন্ডভন্ড হয়ে আছে। তখন দোকানদার ফজর আলী বুঝতে পারে দোকানে চুরি হয়েছে। চোরের দল নগদ টাকা ও বিভিন্ন দ্রব্য সামগ্রী চুরি করে নিয়ে গেছে। তবে চোর চুরি করে যাওয়ার সময় তার মাথার একটি টুপি দোকানে ফেলে যায়। দোকানদার ফজর আলী সেই মাথার টুপি দেখে ধারনা করেন একই ওয়ার্ডের হালিম মিয়ার ছেলে আমির হোসেন এই ঘটনা করেছে। কারণ আমির হোসেন রবিবার সন্ধ্যা মাথাতে এই টুপিটি দিয়ে দোকানে এসেছিল। সাথে সাথে আমির হোসেনের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। আমির হোসেন পলাতক। সোনামুড়া থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য