বাড়িরাজ্যপ্রধানমন্ত্রীর সর্বময় বিকাশের ফলে লক্ষ্যমাত্রার অধিক গিয়ে পৌঁছাবে সদস্যতা : বিপ্লব

প্রধানমন্ত্রীর সর্বময় বিকাশের ফলে লক্ষ্যমাত্রার অধিক গিয়ে পৌঁছাবে সদস্যতা : বিপ্লব

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ অক্টোবর : সারাদেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সর্বময় বিকাশের কাজ চলছে। তাই ভারতীয় জনতা পার্টি সদস্য হতে মানুষ অত্যন্ত আগ্রহী। বুধবার ১৩ প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের ২৭ নং ওয়ার্ডে সদস্যতা অভিযানে গিয়ে এই কথা বলেন সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

এদিন তিনি প্রদেশ বিজেপি -র সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস এবং আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্তকে সাথে নিয়ে এই সদস্যতা অভিযানে যান। তিনি বলেন এখন পর্যন্ত দেশে ১০ কোটির অধিক মানুষ ভারতীয় জনতা পার্টির সদস্য হয়েছেন। ত্রিপুরাতেও ৮ লক্ষ ২২ হাজার মানুষ ভারতীয় জনতা পার্টির সদস্য হয়েছেন। ত্রিপুরাতে লক্ষ্য ছিল ১০ লক্ষ সদস্য করার। কিন্তু দেখা যাচ্ছে লক্ষ্যমাত্রা পেরিয়ে ১১ লক্ষে গিয়ে পৌঁছাবে ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টির সদস্য। আগামী ১৫ই নভেম্বর পর্যন্ত চলবে এই সদস্যতা অভিযান। এমনটাই জানিয়েছেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য