Tuesday, October 20, 2026
বাড়ি রাজ্য ৪ রোহিঙ্গা সহ এক জন বাংলাদেশী আটক

৪ রোহিঙ্গা সহ এক জন বাংলাদেশী আটক

৪ রোহিঙ্গা সহ এক জন বাংলাদেশী আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ সেপ্টেম্বর : আগরতলা রেল স্টেশন থেকে ৪ রোহিঙ্গা সহ এক জন বাংলাদেশী নাগরিককে আটক করল জিআরপি থানার পুলিশ। আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানান গোপন সংবাদের ভিত্তিতে শনিবার আগরতলা রেল স্টেশন থেকে ৪ রোহিঙ্গা সহ এক জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে।

তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে রাজ্যে এসেছে। ধৃতদের বিরুদ্ধে আগরতলা জিআরপি থানায় মামলা রুজু করা হয়েছে। রবিবার ধৃতদের আদালতে সোপর্দ করে জিআরপি থানার পুলিশ। ধৃত বাংলাদেশী নাগরিকের নাম শুক্কুর আলি। তার বাড়ি বাংলাদেশের কুমিল্লা। অপরদিকে ধৃত রোহিঙ্গারা হল আমির খান, ইয়াসমিন আক্তার, মোহম্মদ তারেক ও মাহামুদ উল্লা। তারা বাংলাদেশের কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছে।

পিস পোস্টার প্রতিযোগিতা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ সেপ্টেম্বর : লায়ন্স ক্লাব আগরতলার উদ্যোগে রবিবার পিস পোস্টার প্রতিযোগিতার আয়োজন করা হয়। ১১ বছর থেকে ১৩ বছর বয়সীদের মধ্যে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্কুল থেকে আগত প্রতিযোগীদের মধ্যে প্রথম তিনজনকে পুরস্কৃত করা হবে।

পাশাপাশি প্রত্যেককে সার্টিফিকেট প্রদান করা হবে। প্রতিযোগিতায় যে প্রথম হবে, সে যদি পরবর্তী প্রতিযোগিতা গুলিতে প্রথম হতে পারে তাহলে আন্তর্জাতিক পর্যায়ে শিকাগো শহরে পরিবারের একজনকে সাথে নিয়ে যাওয়ার সুযোগ পাবে। সেখানে তাকে সম্মান জানানো হবে বলে জানান লায়ন্স ক্লাব আগরতলার এক সদস্য।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha