স্যন্দন ডিজিটাল
ডেস্ক, আগরতলা। ২০ অক্টোবর :মঙ্গলবার দুর্গা বাড়িতে অনুষ্ঠিত হলো নবমী পূজা। নবমীর
সকালে দেবী দুর্গার আরাধনায় ব্রতী হলেন ভক্তরা। আগরতলার দুর্গা বাড়িতে অঞ্জলি নিয়ে
সকলের মঙ্গল কামনা করলেন তারা। মহানবমী শাস্ত্র মেনেই আগরতলা দূর্গাবাড়ীতে ব্যাপক
আড়ম্বরের সঙ্গে এদিন সকালে মহানবমী পুজোর সম্পন্ন হয়।
নানা রকমের
ফুল সহ বিভিন্ন ধরনের ফল দিয়ে নৈবদ্য সাজিয়ে দেওয়া হয় মায়ের সামনে প্রধান পুরোহিত
পবিত্র মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে সম্পূর্ণ করলেন এই পুজো এদিন সকালে ভক্তরা ও ব্যাপক
পরিমাণে উপস্থিত হয়ে এখানে অঞ্জলি নেন। মন্দিরের প্রধান পুরোহিত জানিয়েছেন। প্রতিবছরের
মতো এবারও মহিষ বলি মধ্য দিয়ে নবমী পূজা অনুষ্ঠিত হয়। এদিন উপস্থিত ছিলেন পশ্চিম
ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার তিনি জানিয়েছেন বুধবার দশমী। আর এই দশমীর
আয়োজনে পুলিশ প্রশাসনের তরফে ব্যাপক ব্যবস্থাপনা রাখা হয়েছে।
বিশেষ করে কলকাতায়
মর্মান্তিক দুর্ঘটনার পর এখানেও প্রশাসনিক প্রটোকল রাখা হয়েছে। বিশেষ করে তারা মণ্ডপ
পরিদর্শন করে ভলান্টিয়ারদের সঙ্গে একসাথে কাজ করে চলেছেন। বড় বড় মন্ডপ গুলোতে ভিড়
সামলানোর জন্য পুলিশের ব্যবস্থা ও রাখা হয়েছে।সব মিলিয়ে বলা যেতে পারে নবমীর সকালটা
আনন্দেই কাটলো ভক্তদের।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান