Thursday, August 6, 2026
বাড়ি রাজ্য বিজয় দিবসের ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রদেশ যুব মোর্চার মশাল মিছিল

বিজয় দিবসের ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রদেশ যুব মোর্চার মশাল মিছিল

বিজয় দিবসের ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রদেশ যুব মোর্চার মশাল মিছিল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ জুলাই : কার্গিল বিজয় দিবসের ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রদেশ যুব মোর্চার উদ্যোগে বৃহস্পতিবার রাজধানীর বুকে মশাল মিছিল সংগঠিত করা হয়। রাজধানীর নেতাজি সুভাষ বিদ্যানিকেতন স্কুলের মাঠ থেকে শুরু হয় এই মশাল মিছিল। মিছিলটি রাজধানী আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলের অগ্রভাগে ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ যুব মোর্চার নেতৃত্বরা। প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান কার্গিল মাতৃভুমিকে একটা সময় পাকিস্তানি সেনাবাহিনীরা দখল করে নিয়েছিল। এই কার্গিলকে উদ্ধার করতে গিয়ে ভারতবর্ষের বহু সেনা বাহিনীকে আত্মবলিদান দিতে হয়েছে। সেই সকল সেনা বাহিনীর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এইদিন মশাল মিছিল সংগঠিত করা হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha