Tuesday, November 10, 2026
বাড়ি রাজ্য নিজ বাড়িতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

নিজ বাড়িতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

নিজ বাড়িতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ জুন : নিজ বাড়িতে বিদ্যুৎ-এর কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের। ঘটনা সোমবার সকালে খোয়াই-র বাইজালবাড়িস্থিত ঈশ্বরচন্দ্রপাড়ায়। ঘটনার বিবরণে জানা যায় এলাকার বাসিন্দা ইলিন দেববর্মা নিজ ঘরে বিদ্যুৎ-এর কাজ করছিল। তখন পরিবারের অন্যান্য লোকজন অপর ঘরে ছিল। আচমকা পরিবারের এক সদস্য লক্ষ্য করে ইলিন দেববর্মা বিদ্যুৎ-এর ছোবলে আহত হয়েছে।

 সাথে সাথে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় খোয়াই জেলা হাসপাতালে। খোয়াই জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষার পর ইলিন দেববর্মাকে মৃত বলে ঘোষণা করে দেন। মৃত ইলিন দেববর্মার পরিবারের এক সদস্য জানান ইলিন নিজ ঘরে বিদ্যুৎ-এর কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়। পড়ে তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে দেন। ইলিন দেববর্মাকে মৃত ঘোষণা করার পর খোয়াই জেলা হাসপাতালে কান্নায় ভেঙ্গে পড়ে পরিবারের লোকজন। ইলিন দেববর্মার অকাল মৃত্যুতে শোঁকের ছায়া নেমে এসেছে খোয়াই-র বাইজালবাড়িস্থিত ঈশ্বরচন্দ্রপাড়ায়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha