Tuesday, November 10, 2026
বাড়ি রাজ্য নানা সমস্যায় জর্জরিত হয়ে পথ অবরোধে নামলো গ্রামবাসী

নানা সমস্যায় জর্জরিত হয়ে পথ অবরোধে নামলো গ্রামবাসী

নানা সমস্যায় জর্জরিত হয়ে পথ অবরোধে নামলো গ্রামবাসী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ জুন : ধর্মনগর মহকুমা প্রত্যেক রায় গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডের মানুষ দীর্ঘদিন ধরে পানীয় জল, বিদ্যুৎ এবং রাস্তা সমস্যায় ভুগছে। বহুবার সংশ্লিষ্ট দপ্তর গুলিতে দাবি জানানো পরেও রাস্তা সংস্কার এবং বিদ্যুৎ ও পানীয় জল প্রদানের কোন উদ্যোগ নেই। অবশেষে সোমবার সকাল ৯ টা থেকে প্রত্যেক রায় এলাকার রাস্তা অবরোধ করে গ্রামবাসী।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন হয়ে গেলেও রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি। পাশাপাশি পানীয় জলের বন্দোবস্ত করারও কোন উদ্যোগ নেই দপ্তরের। যার কারণে নদীর জল একমাত্র তাদের উৎস। পাশাপাশি রয়েছে বিদ্যুৎ নিয়ে সমস্যা। দীর্ঘদিন এই এলাকার এলাকাবাসীরা বিদ্যুতের সমস্যা নিয়ে বিদ্যুৎ নিগমের সাথে যোগাযোগ করলে বিদ্যুৎ সমস্যা সমাধান করা হচ্ছে না। তাই সোমবার সকালে রাস্তা অবরোধে নামে। রাস্তার দুই পাশে শত শত গাড়ি যানবাহন দাঁড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। মানুষ বহুদিন ধরে বিদ্যুৎ পানীয় জল এবং রাস্তার সুবিধা থেকে বঞ্চিত হয়ে ক্ষোভে ফেটে পড়ে এদিন। তাদের দাবি অবিলম্বে সমস্যার সমাধান করতে হবে। এখন দেখার বিষয় প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha