Sunday, July 26, 2026
বাড়ি রাজ্য প্রদেশ মহিলা কংগ্রেসের গুরুত্বপূর্ণ সভা

প্রদেশ মহিলা কংগ্রেসের গুরুত্বপূর্ণ সভা

প্রদেশ মহিলা কংগ্রেসের গুরুত্বপূর্ণ সভা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জুন : আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সোমবার প্রদেশ মহিলা কংগ্রেসের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এইদিনের সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বানি ঘোষ সহ অন্যান্যরা। সভায় এইদিন সাংগঠনিক বিষয় সহ একাধিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান বেশকিছু দিন ধরে মহিলা কংগ্রেসের সাংগঠনিক কর্মসূচি চলছে। জেলায় জেলায় সংগঠনকে মজবুত করার লক্ষ্যে সভা করা হয়েছে। সামনে পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনে ৫০ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত। কংগ্রেস দল পঞ্চায়েত নির্বাচনে লড়াই করার জন্য প্রস্তুতি নিচ্ছে। পঞ্চায়েত নির্বাচনে মহিলারা যেন এগিয়ে আসে তার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। তিনি আরো বলেন, পঞ্চায়েত গুলির বেহাল অবস্থা, সোশ্যাল অডিট নেই। বিশেষ করে বিভিন্ন প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছাচ্ছে না। কারণ দুর্নীতি তৃণমূল থেকে শুরু করে এক উচ্চ পর্যায় পর্যন্ত পাহাড় সমান হয়ে দাঁড়িয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান