Friday, August 28, 2026
বাড়ি রাজ্য সর্বভারতীয় শ্রমিক কংগ্রেসের গুরুত্বপূর্ণ বৈঠক

সর্বভারতীয় শ্রমিক কংগ্রেসের গুরুত্বপূর্ণ বৈঠক

সর্বভারতীয় শ্রমিক কংগ্রেসের গুরুত্বপূর্ণ বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ জুন : সর্বভারতীয় শ্রমিক কংগ্রেসের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় রবিবার। প্রদেশ কংগ্রেস ভবনে হয় এই বৈঠক। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে অসংগঠিত শ্রমিকদের কি ভূমিকা থাকবে, সেই বিষয়ে এইদিনের বৈঠকে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ অন্যান্যরা।

কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় জানান অসংগঠিত শ্রমিকরা আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রস্তুত। প্রদেশ কংগ্রেস কমিটির সিদ্ধান্ত মোতাবেক অসংগঠিত শ্রমিক কংগ্রেস সেই সিদ্ধান্ত মেনে কাজ করবে। টাকা এবং পেশিগত শক্তিকে কাজে লাগিয়ে বিজেপি অধিকাংশ জায়গায় কারচুপির মাধ্যমে জয়ী হয়েছে। এটা কে জয় বলা হয় না। কিন্তু আর্থিক সংকটের মুখে পড়েও কংগ্রেস যে লড়াইটা করেছে সেটাই যথেষ্ট। গোপাল চন্দ্র রায় এদিন আরো বলেন দীর্ঘ ৫৩ বছর ধরে তিনি কংগ্রেস দলের সমর্থক। বহুবার তাঁর বাড়ির উপর আক্রমণ সংঘটিত হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha