Sunday, August 16, 2026
বাড়ি রাজ্য এসকফ সিরাপ সহ ধৃত ৪

এসকফ সিরাপ সহ ধৃত ৪

এসকফ সিরাপ সহ ধৃত ৪

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ এপ্রিল : ফেন্সিডিল সহ বিহারের চার যুবক আটক আগরতলা রেল স্টেশনে। তাদের জি আর পি থানার পুলিশ এবং আর পি এফ থানার পুলিশ মিলে আগরতলা রেল স্টেশন থেকে গ্রেপ্তার করেছে। তারা কমলাবতী এক্সপ্রেস ট্রেন দিয়ে আগরতলায় এসেছে।

তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে মোট ৩৪৫ বোতল অবৈধ এসকফ সিরাপ, তারা এই গুলি রেলে করে আগরতলা নিয়ে এসেছিলো। যার কালো বাজারি মূল্য ১ লক্ষ ৭২ হাজার ৪৫ টাকা। জি আর পি থানায় একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের নাম উমাশঙ্কর সিং (৩০), অভিষেক কুমার (২৪), বীজেন্দ্র কুমার (২৫), নিকেশ কুমার (১৯)। পুলিশ রিমান্ডের আবেদন করে তাদের আদালতে তোলা হয়েছে। পুলিশের ধারণা তাদের জিজ্ঞাসাবাদ করে আরো বহু তথ্য বের হয়ে আসবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha