Tuesday, September 29, 2026
বাড়ি রাজ্য দুর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তির

দুর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তির

দুর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তির

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ এপ্রিল : ভাগ্যে কি নির্মম পরিহাস! সন্তানের মুখ দেখার আগেই পৃথিবী থেকে চিরতরে বিদায় নিতে হলো এক বাবাকে। নাম প্রসেনজিৎ দাস। বাড়ি রাজধানীর আড়ালিয়া ঘোষপাড়া এলাকায়। মৃতের পরিবারের লোকজনদের কাছ থেকে জানা যায়, গত কুড়ি মার্চ আড়ালিয়া ওয়ার্ড অফিসের সামনে দুই বাইকের সংঘর্ষ হয়েছিল।

সংঘর্ষে গুরুতর আহত হয়েছিলেন ৩৫ বছর বয়সী প্রসেনজিৎ দাস। দীর্ঘ একমাস চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত ব্যর্থ হলেন প্রসেনজিৎ। ঘরে চার মাসের অন্তসত্ত্বা স্ত্রী এবং বিধবা মা। প্রসেনজিৎকে হারিয়ে গোটা পরিবার কান্নায় ভেঙে পড়ে। দিশেহারা স্ত্রীর একটাই প্রশ্ন কি হয়ে গেল? এমন তো হওয়ার কথা ছিল না! শোকের ছায়া নেমে আসে গোটা পরিবারের লোকজনদের মধ্যে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha