Sunday, July 26, 2026
বাড়ি রাজ্য ম্যাক্স ও বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু বাইক চালকের

ম্যাক্স ও বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু বাইক চালকের

ম্যাক্স ও বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু বাইক চালকের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ এপ্রিল : যাত্রীবাহী ম্যাক্স ও বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু বাইক চালকের। ঘটনা বৃহস্পতিবার সন্ধ্যায় খোয়াই থানাধীন বাইজলবাড়ি কক ইংলিশ মিডিয়াম স্কুল সংলগ্ন এলাকায়। জানা যায় এইদিন সন্ধ্যায় আগরতলা থেকে খোয়াইগামী যাত্রীবাহী ম্যাক্স গাড়ি ও বাইকের মধ্যে সংঘর্ষ ঘটে।

এতে ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক চালকের। অপরদিকে ম্যাক্স গাড়ির চালক সহ চারজন যাত্রী গুরুতর ভাবে আহত হয়। ঘটনার খবর পেয়ে খোয়াই থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আশঙ্কা জনক অবস্থায় আহতদের জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান