Friday, July 31, 2026
বাড়ি রাজ্য স্বামীর জন্য ভোট চাইতে বের হলেন সহধর্মিণী ও তার মেয়ে

স্বামীর জন্য ভোট চাইতে বের হলেন সহধর্মিণী ও তার মেয়ে

স্বামীর জন্য ভোট চাইতে বের হলেন সহধর্মিণী ও তার মেয়ে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ এপ্রিল : পশ্চিম ত্রিপুরা আসনের ইন্ডিয়া জোট প্রার্থী আশীষ কুমার সাহার স্ত্রী কাকলি সাহা এবং তার মেয়ে আরশিতা সাহা বৃহস্পতিবার ভোট প্রচারে বের হন। বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়ে গণতন্ত্র রক্ষার দাবি করেন তারা।

 প্রার্থী আশীষ কুমার সাহা সহধর্মিনী কাকলি সাহা জানান, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, সংবিধান রক্ষা করা এবং যুব স্বার্থে ইন্ডিয়া জোট প্রার্থী আশীষ কুমার সাহাকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার। তিনি বলেন বাড়ি বাড়ি ভোট প্রচারে বের হয়ে জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছে না। মানুষের কাছে তুলে ধরা হয়েছে ইন্ডিয়া জোটের বিভিন্ন প্রতিশ্রুতি। ভারতীয় জনতা পার্টিকে পরাস্ত করে ইন্ডিয়া জোট সরকারের প্রতিষ্ঠিত হলে এই প্রতিশ্রুতি গুলি আগামী দিন পূরণ করা হবে বলে জানান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha