Sunday, July 26, 2026
বাড়ি রাজ্য ক্লাবগুলির মধ্যে সামাজিক কাজকর্মের উপর প্রতিযোগিতা চলছে : রাজীব

ক্লাবগুলির মধ্যে সামাজিক কাজকর্মের উপর প্রতিযোগিতা চলছে : রাজীব

ক্লাবগুলির মধ্যে সামাজিক কাজকর্মের উপর প্রতিযোগিতা চলছে : রাজীব

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ ফেব্রুয়ারি :  রবিবার ধলেশ্বর নতুন পল্লী স্থিত ভলকান ক্লাবে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী রাজীব ভট্টাচার্য। তিনি প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন। সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, আগরতলা পুর নিগমের ২৩ নং ওয়ার্ডের কর্পোরেটর মনিমুক্তা ভট্টাচার্য সহ অন্যান্যরা।

 সমাজসেবী রাজীব ভট্টাচার্য বক্তব্য রেখে বলেন, উদ্যোক্তারা যে রক্তদান শিবিরের আয়োজন করেছে তার অত্যন্ত প্রশংসনীয়। কারণ এ ধরনের কাজ সমাজের জন্য অত্যন্ত মূল্যবান। কিন্তু আশির দশকে রাজ্যের ক্লাবগুলোর মধ্যে শক্তি প্রদর্শন হতো। বর্তমানে এর পরিবর্তন হচ্ছে। এখন ক্লাবগুলির মধ্যে সামাজিক কাজকর্মের উপর প্রতিযোগিতা হয়। এবং আগামী দিন এই ধরনের উদ্যোগ আরো বৃদ্ধি পাবে বলে আশা ব্যক্ত করেন রাজীব ভট্টাচার্য। পরে রক্তদান শিবিরটি তিনি ঘুরে দেখেন। কথা বলেন রক্তদাতাদের সাথে। শুভেচ্ছা জানান রক্তদাতাদের।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান