Wednesday, August 5, 2026
বাড়ি রাজ্য আটক ১৪ টি গরু সহ গাড়ি চালক

আটক ১৪ টি গরু সহ গাড়ি চালক

আটক ১৪ টি গরু সহ গাড়ি চালক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ ফেব্রুয়ারি : পাচারকালে পুলিশের হাতে আটক ১৪ টি গরু সহ গাড়ি। গ্রেপ্তার হয়েছে গাড়ি চালক। তেলিয়ামুড়া থানাধীন হাওয়াই বাড়ি নাকা পয়েন্টে শনিবার রাতে গরুগুলি আটক হয়েছে।

জানা যায়, শনিবার রাতে পুলিশ ফটিকরায় থেকে বিশালগড়ের উদ্দেশ্যে যাওয়া গরু বুঝাই করা TR 03C-1614 নম্বরের একটি বোলেরো পিকআপ গাড়ি আটক করে হাওয়াই বাড়ি নাকা পয়েন্টে। গোপন খবরের মাধ্যমে পাচারের খবর পায় 'ধ্যান ফাউন্ডেশন' এবং 'গো জ্ঞান ফাউন্ডেশন' নামের দুই সংস্থা। খবর পেয়ে তৎক্ষণাৎ দুই সংস্থা যৌথভাবে সক্রিয় ভূমিকা গ্রহণ করে পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকদের কাছে বিষয়টি জানায়। ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ গাড়িটি আটক করে নিয়ে আসে তেলিয়ামুড়া থানায়। অবৈধ উপায়ে গরু নিয়ে যাওয়ার কারণে পুলিশ 382 F IPC ক্যাটেল লিফটিং ধারা সহ অ্যানিমেল অ্যাক্টের একাধিক ধারায় মামলা রুজু করে গাড়ির চালক রহমান মিয়াকে গ্রেপ্তার করে তেলিয়ামুড়া থানার পুলিশ। তৎসঙ্গে ১৪ টি গরু সহ ঘটনার সঙ্গে জড়িত গাড়িটিকেও নিজেদের হেফাজতে নিয়ে নেয় তেলিয়ামুড়া থানার পুলিশ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha