বাড়িরাজ্যগরু চুরির ঘটনায় রাস্তা অবরোধ করলো গ্রামবাসী

গরু চুরির ঘটনায় রাস্তা অবরোধ করলো গ্রামবাসী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ জানুয়ারি : গরু চোরকে গ্রেফতার করা এবং গরু উদ্ধারের দাবিতে রবিবার সাতসকালে সোনামুড়া – কাঠালিয়া সড়ক অবরোধ করল আমজনতা। কাঠালিয়া হাসপাতাল সংলগ্ন মূল সড়কে রাস্তা অবরোধ করে তারা। জানা যায়, শনিবার রাতে উত্তর মহেশপুর থেকে দুটি গরু চুরি হয়।

তাই গরু চোর ও গরু উদ্ধারের দাবিতে এলাকাবাসীরা রাস্তা অবরোধে বসে। রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যাত্রাপুর থানার পুলিশ ছুটে যায়। পুলিশ অবরোধকারীদের অবরোধ তুলে নিতে অনুরোধ জানায়, তবে অবরোধকারীরা পুলিশের অনুরোধ মানতে নারাজ। স্থানীয়দের দাবি যতক্ষণ পর্যন্ত চুরি যাওয়া গরু সহ চোরকে পুলিশ আটক করতে পারবে ততক্ষণ পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবে। কারণ ৫ থেকে ৬ মাস আগেও এভাবে দুটি গরু চুরি হয়ে যায়। পুলিশের কাছে অভিযোগ জানানোর পরেও পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করছে না। পুলিশের ব্যর্থতার বিরুদ্ধে এবার ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য