Thursday, August 13, 2026
বাড়ি রাজ্য নাবালিকা অপহরণ কান্ডে গ্রেপ্তার দুই সরকারি কর্মচারী

নাবালিকা অপহরণ কান্ডে গ্রেপ্তার দুই সরকারি কর্মচারী

নাবালিকা অপহরণ কান্ডে গ্রেপ্তার দুই সরকারি কর্মচারী

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ আগস্ট : নাবালিকা অপহরণের অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার দুই সরকারি কর্মচারী। জানা গেছে গত আগস্ট বিশ্রামগঞ্জের এক নাবালিকাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় বিশ্রামগঞ্জ পশ্চিম বড়জলা এলাকার জামাল মিয়া নামে এক যুবক। এই ঘটনার পর নাবালিকা মেয়েটির পরিবার বিশ্রামগঞ্জ থানায় অভিযোগ জানালেও বিশ্রামগঞ্জ থানার পুলিশ কোন তদন্ত করেনি, অবশেষে স্থানীয় এলাকাবাসীরা বুধবার বিশ্রামগঞ্জ থানা ঘেরাও করে অভিযুক্ত অপহরণকারীকে গ্রেপ্তার সহ নাবালিকাকে উদ্ধারের জোরালো দাবি জানান। এরপরেই চাপে পড়ে ময়দানে নামে বিশ্রামগঞ্জ থানার পুলিশ।

 এই বিষয়ে বুধবার রাতেই বিশ্রামগঞ্জ থানার পুলিশ এলাকাবাসীদের চাপের মুখে পড়ে জিরো এফ আই আর করে আমতলী থানায় পাঠিয়ে দেয়। পরে বুধবার রাতেই আমতলী থানার পুলিশ মূল অভিযুক্ত জামাল মিয়ার পিতা মতি মিয়া এবং তার ভাই কামাল মিয়াকে গ্রেফতার করে। জানা গেছে এই অপহরণের মূল অভিযুক্ত জামাল মিয়ার পিতা মতি মিয়া পূর্ত দফতরের কর্মচারী এবং তার ভাই কামাল মিয়া ব্যাংকের কর্মচারী। যেহেতু নাবালিকা মেয়েটি আমতলী থানা এলাকা থেকে অপহরণ হয়েছিল তাই বুধবার রাতেই আমতলী থানার পুলিশ ৭৯/২০২৬ নম্বর অনুযায়ী বি এন এস ১৩৭() এবং ৬১() ধারায় মামলা নথিভুক্ত করে অভিযুক্তদের জোর জিজ্ঞাসাবাদ শুরু করে।

 বৃহস্পতিবার আমতলী থানার পুলিশ দুই অভিযুক্তদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করে। তবে তদন্তের স্বার্থে আমতলী থানার ওসি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিষয়ে কোন তথ্য দেননি। পুলিশের ধারণা অভিযুক্তদের পুলিশ রিমান্ডে এনে জোর জিজ্ঞাসাবাদ চালালে এই অপহরণকাণ্ডের মূল অভিযুক্ত জামাল মিয়াকে গ্রেফতার সহ নাবালিকা মেয়েটিকে উদ্ধার করা সম্ভব হবে। তবে বৃহস্পতিবার বিকেলে দুজনকে আদালতে নিয়ে যাওয়ার সময় থানার সামনেই কান্নায় ভেঙ্গে পড়েন অভিযুক্ত মতি মিয়ার স্ত্রী। এদিকে নাবালিকা মেয়েটির পরিবার সহ গোটা এলাকার তরফ থেকে দাবি উঠছে আমতলী থানার পুলিশ যেন অতি দ্রুত নাবালিকা মেয়েটিকে উদ্ধার করে এবং ঘটনার মূল অভিযুক্ত জামাল মিয়াকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হয়।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha