Monday, July 27, 2026
বাড়ি রাজ্য প্রধানমন্ত্রী আবাস যোজনার নির্মীয়মান ১৪ টি ঘর ভেঙে তছনছ করে দেয় দুষ্কৃতিরা, প্রতিবাদে পথ অবরোধ

প্রধানমন্ত্রী আবাস যোজনার নির্মীয়মান ১৪ টি ঘর ভেঙে তছনছ করে দেয় দুষ্কৃতিরা, প্রতিবাদে পথ অবরোধ

প্রধানমন্ত্রী আবাস যোজনার নির্মীয়মান ১৪ টি ঘর ভেঙে তছনছ করে দেয় দুষ্কৃতিরা, প্রতিবাদে পথ অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ জানুয়ারি : তেলিয়ামুড়া আর.ডি ব্লক এলাকার উত্তর ব্রহ্মছাড়ার কলই পাড়াতে শুক্রবার রাতের অন্ধকারে রাস্তায় বিতর্কিত শব্দ লিখে এলাকার বহু বাড়ির ১৪ টি নির্মীয়মান সরকারি ঘর ভেঙে তছনছ করে দেয় দুষ্কৃতিরা।

 শনিবার এই ঘটনা প্রত্যক্ষ করতে পারে এলাকাবাসী। এই ঘটনা প্রত্যক্ষ করতে পেরে স্থানীয় এলাকার মানুষ শনিবার সকাল ৯ টা থেকে ব্রহ্মছাড়া-কাঁকড়াছড়া সড়কে গাছের লগ ফেলে সড়ক অবরোধের শামিল হয়। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, স্থানীয়দের অভিযোগ রাজ্যের এক রাজনৈতিক দলের শীর্ষ নেতার কোনো এক মন্তব্যের জেরেই দুষ্কৃতিকারীরা এই ধরনের ঘটনা সংগঠিত করেছে। স্থানীয়দের আরো অভিযোগ, বিগত দিনও তারা এ ধরনের ঘটনা সংঘটিত করেছে। এই ঘটনার পূর্বপরিকল্পিত। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি এলাকায় নিরাপত্তা কর্মীদের ক্যাম্প বসানো না হয় তাহলে তারা তাদের নিজের মতো করে ব্যবস্থা নিতে শুরু করবে।

আগেও দুর্বৃত্তরা প্রায় ৮ থেকে ১০ কানি কৃষি ক্ষেত কেটে ধ্বংস করে দিয়েছিল দুর্বৃত্তরা। এদিকে খবর পেয়ে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে ছুটে আসলে তেমন কোনো আশ্বাস দিতে পারেনি এলাকাবাসীকে। প্রশাসনের আধিকারিকরা ক্ষতিগ্রস্ত ঘরগুলি পরিদর্শন করে জানান পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। এলাকায় নিরাপত্তা কর্মীদের টহলদারি বাড়ানো হবে। যদিও শেষ পর্যন্ত অবরোধকারীরা নিরাপত্তার আশ্বাস অবরোধ প্রত্যাহার করেছে। তবে দেখার বিষয় তেলিয়ামুড়া থানার পুলিশ অভিযুক্তদের চিহ্নিত করতে কতটা সফল হয়। নাকি প্রশ্রয় দেয়। এই ধরনের ঘটনা যদি এলাকায় বাড়ে তাহলে পরিস্থিতি অবনতি ঘটতে পারে বলে স্থানীয়দের কথায় স্পষ্ট হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান