Monday, July 27, 2026
বাড়ি রাজ্য রাজ্যপালের সাথে সৌজন্যতামূলক সাক্ষাৎ করলেন ত্রিপুরা অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের প্রতিনিধি দল

রাজ্যপালের সাথে সৌজন্যতামূলক সাক্ষাৎ করলেন ত্রিপুরা অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের প্রতিনিধি দল

রাজ্যপালের সাথে সৌজন্যতামূলক সাক্ষাৎ করলেন ত্রিপুরা অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের প্রতিনিধি দল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ জানুয়ারি : ত্রিপুরা অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের একটি প্রতিনিধি দল শনিবার রাজভবনে গিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সাথে সৌজন্যতামূলক সাক্ষাৎ করেন। রাজ্যপালের হাতে পুষ্প স্তবক তুলে দিয়ে শুভেচ্ছা জানান ত্রিপুরা অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ত্রিপুরা এসেম্বলি অফ জার্নালিস্টের চেয়ারম্যান তথা স্যন্দন পত্রিকা, স্যন্দন টিভি এবং স্যন্দন ডিজিটালের সম্পাদক সুবল কুমার দে।

 তিনি সহ প্রতিনিধি দল রাজ্যপালের সাথে সাংবাদিকদের বর্তমান সমস্যা গুলি নিয়ে বিস্তার আলোচনা করেন। রাজ্যপালের সঙ্গে সৌজন্যতামূলক সাক্ষাতের পর ত্রিপুরা অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের চেয়ারম্যান সুবল কুমার দে বলেন, সাংবাদিকদের উপর আক্রমণ রুখতে এবং রাজ্যে দুজন সাংবাদিক খুনের ঘটনার বিচার প্রক্রিয়া সহ সাংবাদিকদের আবাসনের সুবিধার বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। রাজ্যপাল আশ্বস্ত করেছেন তিনি যতটা সম্ভব সাংবাদিকদের স্বার্থে সমস্যাগুলি সমাধানের জন্য উদ্যোগ নেবেন। প্রয়োজনে মাঠে নেমে সমস্যা সমাধানের জন্য তিনি চেষ্টা করবেন। রাজ্যপালের পক্ষ থেকে সবগুলি সমস্যা সমাধানের বিষয়ে পজেটিভ আশ্বাস পেয়েছেন বলে জানান সংগঠনের চেয়ারম্যান। এদিন রাজ্যপালের সাথে সাক্ষাতের পর প্রতিনিধি দলটি অত্যন্ত আপ্লুত।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান