Friday, August 14, 2026
বাড়ি রাজ্য ভাল্লুকের কামড়ে আহত এক

ভাল্লুকের কামড়ে আহত এক

ভাল্লুকের কামড়ে আহত এক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ জানুয়ারি : জুম চাষ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর ভাবে আহত এক ব্যক্তি। আহত ব্যক্তির নাম অমিতাদ রিয়াং, বয়স ৩৫ বছর। ঘটনা উত্তর জেলার দামছড়া এলাকায়। আহত ব্যক্তি বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন।

 আহত ব্যক্তির ছোট ভাই জানায় তারা মোট ৬ জন এক সাথে জুম চাষ করতে যায়। কিছু সময় কাজ করার পর তারা বিশ্রাম নিচ্ছিল। সেই সময় আচমকা একটি ভাল্লুক অমিতাদ রিয়াং-এর উপর হামলে পরে। এতে গুরুতর ভাবে আহত হয় অমিতাদ রিয়াং। তাকে বাঁচাতে গিয়ে অল্প বিস্তর আহত হয় আরও এক যুবক। গুরুতর আহত অবস্থায় অমিতাদ রিয়াং-কে সাথে সাথে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখান থেকে তাকে রেফার করে দেওয়া হয় জিবি হাসপাতালে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha