Sunday, August 16, 2026
বাড়ি রাজ্য বৃদ্ধাশ্রমের আবাসিকদের মধ্যে বস্ত্র বিতরণ

বৃদ্ধাশ্রমের আবাসিকদের মধ্যে বস্ত্র বিতরণ

বৃদ্ধাশ্রমের আবাসিকদের মধ্যে বস্ত্র বিতরণ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ জানুয়ারি : রাজধানীর মঠ চৌমুহনী উৎসব কমিটির উদ্যোগে মঠ চৌমুহনী বাজারে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাঘর বৃদ্ধাশ্রমের আবাসিকদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। এইদিনের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। উপস্থিত অতিথিরা আপনাঘর বৃদ্ধাশ্রমের আবাসিকদের হাতে বস্ত্র তুলে দেন।

পরে অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে রাজীব ভট্টাচার্য বলেন মঠ চৌমুহনী উৎসব কমিটি উৎসবের আয়োজন করার পাশাপাশি বেশকিছু সামাজিক কর্মসূচি হাতে নিয়েছে। তারই অঙ্গ হিসাবে কিছুদিন পূর্বে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। এইদিন আয়োজন করা হয় বস্ত্রদান কর্মসূচির। এই ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha