বাড়িরাজ্যশারদ সম্মানের পুরস্কার বিতরণ নিয়ে বৈঠক

শারদ সম্মানের পুরস্কার বিতরণ নিয়ে বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ ডিসেম্বর : বিগত বছরের মতো এবারও আগরতলা পুর নিগমের পক্ষ থেকে শারদ সম্মান পুরস্কার বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়। অত্যন্ত উৎসাহের সাথে আগরতলা শহরের বিভিন্ন ক্লাব শারদ সম্মানের জন্য আবেদনে সাড়া দেয়।

মঙ্গলবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে শারদ সম্মানের পুরস্কার বিতরণ নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরহিত্য করেন নিগমের মেয়র দীপক মজুমদার। সেরা আলোকসজ্জা, সেরা মন্ডপ শয্যা, সেরা থিম, মহিলা পরিচালিত পুজোর আয়োজন, সেরা প্রতিমা সহ ফেরার সেরা মিলিয়ে মোট ২১ টি ক্লাবকে পুরস্কৃত করা হবে বলে জানান মেয়র দীপক মজুমদার।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য