বাড়িরাজ্যগোকুলনগরে গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক বাইক চালক

গোকুলনগরে গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক বাইক চালক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ ডিসেম্বর :  আবারো গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক বাইক চালক। ঘটনা বুধবার বিশালগড় থানার অন্তর্গত গোকুলনগর রাস্তার মাথা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় রাস্তার মাথায় এলাকায় আগরতলা সাব্রুম জাতীয় সড়ক ধরে ০১ এ টি ৬৮১২ নম্বরের একটি বাইকে চড়ে সুধাংশু দেবনাথ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সুধাংশু দেবনাথ এর বাড়ি আগরতলায়। ঠিক তখনই বেপরোয়া গতিতে ছুটে আসা একটি গাড়ি সুধাংশু দেবনাথের বাইকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গাড়ির ধাক্কায় সুধাংশু দেবনাথ রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছিটকে পড়ে।

 তার মাথায় প্রচন্ড আঘাত লাগে। প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে খবর পাঠায়। ঘটনাস্থলে ছুটে আসে বিশালগড় মহকুমার অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। গুরুতর আহত অবস্থায় সুধাংশু দেবনাথকে তারা নিয়ে যায় বিশালগড় মহকুমা হাসপাতালে। কিন্তু সুধাংশু দেবনাথের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিশালগড় মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে দেয় হাঁপানিয়া মেডিকেল কলেজে। বিশালগড় থানার পুলিশ ক্ষতিগ্রস্ত বাইকটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে পলাতক সেই বিলাসবহুল গাড়িটির নম্বর টি আর ০১ এফ ০৬৬৭।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য