বাড়িরাজ্যপুলিশ ও জনতার মধ্যে খন্ড যুদ্ধে আহত সাধারণ মানুষ

পুলিশ ও জনতার মধ্যে খন্ড যুদ্ধে আহত সাধারণ মানুষ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ ডিসেম্বর : গাঁজা খেত ধ্বংস করাকে কেন্দ্র করে পুলিশ এবং জনতার মধ্যে খন্ড যুদ্ধে আহত বেশ কয়েকজন সাধারণ মানুষ। ঘটনা বৃহস্পতিবার সিধাই থানাধীন নতুন বাজার এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার ভোরে সিধাই মোহনপুর থানার পুলিশ নতুন বাজার এলাকায় মূল সড়কের মধ্যে গাড়ি রেখে গাঁজা বাগান ধ্বংস করতে যায়, তখন কতিপয় গাঁজা চাষিরা পুলিশের গাড়ির উপর ভাঙচুর চালায়। এই ভাঙচুরের ঘটনায় পরবর্তী সময় পুলিশ দাওদারাণী পাড়া বস্তিতে ঢুকে মানুষকে মারধর করে।

 এতে আহত হয় বহু সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ পুলিশ মানুষের বাড়িতে প্রবেশ করে বয়স্ক পুরুষ মহিলা সকলকে মারধর করে গুরুতর আহত করেছে। পুলিশের কাছে নির্দিষ্ট কোন প্রমাণ না থাকলেও পুলিশ এভাবে আক্রমণ সংগঠিত করেছে। এতে নেতৃত্ব দিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক। সাতসকালে এভাবে মানুষের বাড়ি ঘরে প্রবেশ করে পুলিশের রাষ্ট্রীয় সন্ত্রাসে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে শিশু ও মহিলারা। বাড়িঘর ছেড়ে পালিয়ে যায় অনেকে বলে অভিযোগ প্রবীণ দেববর্মা নামে এক ব্যক্তির। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা নতুন বাজার এলাকায় বর্তমানে থমথমে পরিবেশ বিরাজ করছে।   

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য