বাড়িরাজ্যসোলার ব্যবহারের দিকে বিশেষ গুরুত্ব দিয়ে চলেছে : রতন

সোলার ব্যবহারের দিকে বিশেষ গুরুত্ব দিয়ে চলেছে : রতন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ ডিসেম্বর : বর্তমানে সময়ের দাবি মেনেই প্রয়োজন শক্তি সংরক্ষণ। এ বিষয়ে প্রত্যেক বিদ্যুৎ ভোক্তা সহ ছাত্র-ছাত্রী ও সমস্ত অংশের মানুষকে সচেতন হতে হবে। অপ্রয়োজনে বিদ্যুৎ ব্যবহার রোধ এবং বিদ্যুৎ চুরি রোধে সকলকে এগিয়ে আসতে হবে। বৃহস্পতিবার আগরতলায় ৭৯ টিলা স্থিত ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের কার্যালয়ে এনার্জি কনজারভেশন ডে উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন মন্ত্রী রতন লাল নাথ।

তিনি আয়োজিত অনুষ্ঠানে আশা ব্যক্ত করে বলেন, সকলের সক্রিয় সহযোগিতায় সম্ভব হবে শক্তি সংরক্ষণ। আরো বলেন যেহেতু শক্তি শেষ হয়ে যাচ্ছে তাই সরকার সোলার ব্যবহারের দিকে বিশেষ গুরুত্ব দিয়ে চলেছে। কৃষি ক্ষেত্রে এবং শিক্ষা প্রতিষ্ঠান ক্ষেত্রে সোলার ব্যবহার শুরু করে দেওয়া হয়েছে। এতে করে আর্থিক সঞ্চয়ও হচ্ছে বলে জানান মন্ত্রী। অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন নিগমের আধিকারিকেরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য