Tuesday, August 25, 2026
বাড়ি রাজ্য জাতীয় সড়ক অবরোধে সামিল হাপানিয়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের পড়ুয়ারা

জাতীয় সড়ক অবরোধে সামিল হাপানিয়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের পড়ুয়ারা

জাতীয় সড়ক অবরোধে সামিল হাপানিয়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের পড়ুয়ারা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ ডিসেম্বর : শিক্ষক বদলির প্রতিবাদে সাব্রুম-আগরতলা জাতীয় সড়ক অবরোধে সামিল হয় হাপানিয়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের পড়ুয়ারা। হাপানিয়া মেলা প্রাঙ্গণের সন্নিকটে সড়ক অবরোধে বসে তারা।

বিদ্যালয়ের পড়ুয়াদের বক্তব্য তাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিব শঙ্কর পালকে অন্যত্র বদলি করে দেওয়া হয়েছে। তাদের দাবি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অন্যত্র বদলি করা যাবে না। এইদিকে সড়ক অবরোধের খবর পেয়ে অবরোধস্থলে ছুটে যায় আমতলী থানার পুলিশ ও স্থানীয় শাসক দলীয় নেতৃত্বরা। অবশেষে পুলিশ ও স্থানীয় নেতৃত্বদের হস্তক্ষেপে সড়ক অবরোধ মুক্ত হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha