Tuesday, August 25, 2026
বাড়ি রাজ্য কংগ্রেসের বৈঠক

কংগ্রেসের বৈঠক

কংগ্রেসের বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ ডিসেম্বর : লোকসভা নির্বাচনকে সামনে রেখে আগামী কিছুদিনের মধ্যে রাজ্যে আসছেন প্রিয়াঙ্কা গান্ধী। বিভ্রান্তির কোন জায়গা নেই। দিনক্ষণ ঠিক হলে রাজ্যবাসীকে জানিয়ে দেওয়া হবে। কোন কোন মহল থেকে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে। প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধী সহসাই রাজ্যে আসবেন।

বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস ভবনে বিভিন্ন শাখা সংগঠনের কর্মীদের নিয়ে আয়োজিত বৈঠকে এই কথা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তিনি আরও জানান প্রিয়াঙ্কা গান্ধীর সফরকে ঘিরে বিভিন্ন জেলায় সাংগঠনিক বৈঠক শুরু করে দিয়েছে প্রদেশ কংগ্রেস। বৃহস্পতিবার ধর্মনগর এবং ঊনকোটি জেলা সফরে গিয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মন। অপরদিকে দক্ষিণ জেলা সফরে গিয়েছেন প্রাক্তন মন্ত্রী মনিন্দ্র রিয়াং সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha