Sunday, August 16, 2026
বাড়ি রাজ্য বটতলা বাজার আধুনিক বাজারে পরিণত করার উদ্যোগ নিল আগরতলা পুর নিগম, জানান মেয়র

বটতলা বাজার আধুনিক বাজারে পরিণত করার উদ্যোগ নিল আগরতলা পুর নিগম, জানান মেয়র

বটতলা বাজার আধুনিক বাজারে পরিণত করার উদ্যোগ নিল আগরতলা পুর নিগম, জানান মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ নভেম্বর : অগ্নকান্ডে ক্ষতিগ্রস্ত বাজারকে আধুনিক বাজারে পরিণত করার উদ্যোগ আগরতলা পুর নিগম। বুধবার ফের ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করে নিগমের মেয়র দীপক মজুমদার। পরে বৈঠক করেন বটতলা বাজার ব্যবসায়ী কমিটি ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে। উপস্থিত ছিলেন নিগমের কমিশনার, স্থানীয় কর্পোরেটর সহ অন্যান্যরা।

উল্লেখ্য, রবিবার রাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে রাজধানীর বটতলা বাজারে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় ১৪০ থেকে ১৫০ টি দোকান। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এক প্রকার সর্বশান্ত হয়ে যান। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যসায়ীদের সরকারি ভাবে সাহায্যের আশ্বাস দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ক্ষতিগ্রস্ত বটতলা বাজারের ধংস স্তুপ পরিষ্কারের কাজ চলছে যুদ্ধ কালীন তৎপরতায়। বুধবার ফের ক্ষতিগ্রস্ত বটতলা বাজার পরিদর্শনে যান নিগমের মেয়র দীপক মজুমদার। সাথে ছিলেন নিগমের কমিশনার সহ স্থানীয় কাউন্সিলার। এইদিন বটতলা বাজার পরিদর্শনের পর নিগমের মেয়র দীপক মজুমদার জানান বটতলা বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যেন দ্রুত তাদের ব্যবসা শুরু করতে পারে, তার জন্য কাজ শুরু হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নামের তালিকা ইতিমধ্যে পুর নিগমে জমা পড়েছে। সেই নামের তালিকা যাচাই করে দেখা হবে।

বাজার কমিটির সাথে আলোচনা করে বটতলা বাজারকে আধুনিক বাজারে পরিণত করা হবে। বাজার কমিটির সাথে আলোচনা করে বটতলা বাজারকে আধুনিক বাজারে পরিণত করার জন্য ডিপিআর তৈরি করা হবে। নিগমের মেয়র আশা ব্যক্ত করেন বাজার কমিটি পুর নিগমকে সহযোগিতা করবে। এইদিন বটতলা বাজার পরিদর্শনের পর নিগমের মেয়র সহ অন্যান্য আধিকারিকরা বাজার কমিটি ও বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন। বটতলা বাজারকে অধুনিক বাজারে পরিণত করার জন্য সকলকে সহযোগিতা করার জন্য আহ্বান জানান নিগমের মেয়র।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha