স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ নভেম্বর : বিধ্বংসী আগুনে পুড়ে ছাই ঘর। ঘটনা চড়িলাম ব্লকের আড়ালিয়া রাজীব কলোনি এলাকায়। জানা যায়, শনিবার দুপুর আনুমানিক বারোটায় চরিলামের আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের রাজিব কলোনী এলাকার পাঁচ নম্বর ওয়ার্ডের আবু কাশেমের বসত ঘরে আচমকায় আগুন দেখতে পায় এলাকাবাসী।
এলাকাবাসীর সূত্রে খবর আবু কাসেম সেই সময় বাড়িতে ছিল না। নির্জন বাড়িতে আগুন দেখতে পেয়ে এলাকাবাসীর ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে কর্মীরা। কিন্তু ততক্ষণে আবু কাশেমের বসত ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের ধারণা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ঘটনার তদন্ত করে দেখছে বিশালগড় থানার পুলিশ। এই অগ্নি কান্ডের ফলে আনুমানিক এক থেকে দেড় লক্ষ টাকার সামগ্রী ক্ষতি হয়েছে বলে অনুমান অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের।

