Monday, August 31, 2026
বাড়ি রাজ্য সালিশি সভার নাম করে দেড় মাসের শিশুকে খুন

সালিশি সভার নাম করে দেড় মাসের শিশুকে খুন

সালিশি সভার নাম করে দেড় মাসের শিশুকে খুন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ নভেম্বর : বই চুরির ঘটনায় সালিশি সভার নাম করে এক দেড় মাসের শিশুকে খুন করলো গ্রামের মাতব্বরা। ঘটনা শান্তির বাজার মধ্যেরটিলা এলাকায়। ঘটনার বিবরণে শিশুর পরিবারের লোকজনেরা জানান, গত ৯ নভেম্বর চুরির ঘটনা নিয়ে গ্রামে সালিশি সভা ডাকা হয়েছিল। সেই সালিশি সভায় যাওয়ার পর জামাল হোসেন, খোকন মিয়া, সোনা খাতুন ও সুপ্রিয়া নামে কয়েকজন পুরুষ মহিলা শিশুটির পরিবারের উপর আক্রমণ চালায়।

 তখন সালিশি সভা থেকে উঠে আসার সময় শিশুর পরিবারের উপর আক্রমণ সংগঠিত করে অভিযুক্তরা। মারধর করা হয় মহিলাদেরও। পরবর্তী সময়ে হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে হাসপাতালে ভর্তি রাখার জন্য বলেন। কিন্তু শিশুটিকে ভর্তি রাখেনি তার পরিবারের লোকজন। পরবর্তী সময়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি। হাসপাতালে কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজনেরা। তবে খবর লেখা পর্যন্ত শান্তিরবাজার থানার পুলিশের তেমন কোনো সক্রিয় ভূমিকা লক্ষ্য করা যায় না। এই ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। এখন দেখায় খুনের আসামিদের পুলিশ দ্রুত গ্রেপ্তার করে কিনা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha