Monday, August 31, 2026
বাড়ি রাজ্য খুনের ঘটনায় পুড়লো অভিযুক্তের বাড়ি, পরিস্থিতি থমথম বিলোনিয়া রতনপুরে

খুনের ঘটনায় পুড়লো অভিযুক্তের বাড়ি, পরিস্থিতি থমথম বিলোনিয়া রতনপুরে

খুনের ঘটনায় পুড়লো অভিযুক্তের বাড়ি, পরিস্থিতি থমথম বিলোনিয়া রতনপুরে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ নভেম্বর : ৫ টাকার জন্য ঝামেলা বেঁধে খুন হল এই ব্যক্তি বলে অভিযোগ। মৃত ব্যক্তির নাম গুপী মোহন ত্রিপুরা। ঘটনায় বিলোনিয়া থানাধীন রতনপুর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মাত্র দোকানের পাঁচ টাকার জন্য এই হত্যাকাণ্ড। পরিস্থিতির কথা মাথায় রেখে ঘটনাস্থলে ছুটে আসেন আইজি মনচাক ইপার।

সাথে ছিলেন দক্ষিণ জেলার পুলিশ সুপার অশোক কুমার সিনহা সহ বিলোনিয়া এবং শান্তির বাজারের মহকুমা পুলিশ আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী। ঘটনার বিবরণে জানা যায় মৃত ব্যক্তির বন্ধু দংখিও মগের সাথে মূলত পাঁচ টাকা নিয়ে ঝামেলা হয়। এই ঘটনা নিয়ে রাতে দুই বন্ধু পলাশ পালের বাড়িতে গেলে ঘটে বিপত্তি। প্রথমে কথা কাটাকাটি তারপরে মারামারি শুরু হয় তাদের মধ্যে। আর এতেই পলাশ দাসের হাতে গুরুতর জখম হয় গোপি ত্রিপুরা। তারপর তাকে জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। এতে শুরু হয় উত্তেজনা। জ্বালিয়ে দেওয়া হয় পলাশ পালের বাড়ি। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। গোপী ত্রিপুরার আত্মীয়-স্বজনের দাবি অভিযুক্ত পলাশ দাশকে মৃত্যুদণ্ড দিতে হবে। যদিও পুলিশ ইতিমধ্যে পলাশ দেশকে গ্রেফতার করে আদালতে তুলেছে। আইজি মানচাক ইপ্পার জানিয়েছে এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে, দোষীরা যাতে শাস্তি পায় সে ব্যবস্থা করা হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha