Sunday, August 30, 2026
বাড়ি রাজ্য বাস ও ম্যাক্স গাড়ির মধ্যে ভয়াবহ দুর্ঘটনায় আহত বহু

বাস ও ম্যাক্স গাড়ির মধ্যে ভয়াবহ দুর্ঘটনায় আহত বহু

বাস ও ম্যাক্স গাড়ির মধ্যে ভয়াবহ দুর্ঘটনায় আহত বহু

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ নভেম্বর : বৃহস্পতিবার সকালে বড়মড়ায় বাস এবং ম্যাক্স গাড়ির মধ্যে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত হয় প্রায় ৯ থেকে ১০ জন যাত্রী। আহতরা সকলের দুটি গাড়ির যাত্রী ছিলেন। যতদূর জানা যায় রাস্তার পাশে বাক নেওয়ার সময় ঘটে এই দুর্ঘটনা।

পরে দুর্ঘটনাটি প্রত্যক্ষ করে অন্যান্য গাড়ির যাত্রীরা গাড়ি থেকে নেমে উদ্ধারের কাজে হাত লাগায়। সে সময় ফিরছিলেন বিধায়ক অনিমেষ দেববর্মা। তিনি এবং তার নিরাপত্তা রক্ষীরাও সাথে সাথে আহতদের উদ্ধারের কাজে হাত লাগায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল কর্মীরা।

 দমকল কর্মীরা আহতদের উদ্ধার করে নিয়ে যায় তেলিয়ামুড়া হাসপাতালে। অনিমেষ দেববর্মা জানান, বড়মুড়া এলাকায় দুটি গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এরমধ্যে নয় থেকে দশ জনের অবস্থা গুরুতর। এছাড়াও আহত হয়েছে কুড়ি থেকে ২৫ জন যাত্রী। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। গাড়ি দুটি আটক করে তদন্ত শুরু হয়েছে। এদিকে দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে যান চলাচল সাময়িক ব্যহত হয়। পরে পুলিশ গাড়ি দুটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। আহতদের মধ্যে শিশু, মহিলা ও বৃদ্ধ রয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha