Sunday, August 30, 2026
বাড়ি রাজ্য সাংগঠনিক সভা থেকে চাকরি ও ভাতার দাবি করলেন দিব্যাঙ্গনরা

সাংগঠনিক সভা থেকে চাকরি ও ভাতার দাবি করলেন দিব্যাঙ্গনরা

সাংগঠনিক সভা থেকে চাকরি ও ভাতার দাবি করলেন দিব্যাঙ্গনরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ আগস্ট ; বিভিন্ন সমস্যায় জর্জরিত রাজ্যের দিব্যাঙ্গনরা। রবিবার রবীন্দ্র পরিষদে অল ত্রিপুরা পেনশনার্স উইথ ডিজাবেলিটি অর্গানাইজেশনের পক্ষ থেকে আয়োজিত সাংগঠনিক সভা থেকে তাদের দাবি-দাওয়া তুলে ধরেন। উপস্থিত সম্পাদক টিটন রায় জানান আগামী দিন তাদের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। সম্মেলনে তারা প্রধান দাবি তুলবে রাজ্যের বিভিন্ন দপ্তরে যে শূন্য পদ গুলি দিবাঙ্গনদের জন্য পড়ে আছে, সেগুলি অবিলম্বে স্পেশাল ড্রাইভের মাধ্যমে পূরণ করা।

 দ্বিতীয়ত তাদের সাম্মানিক ভাতা ২০০০ টাকা থেকে বৃদ্ধি করে পাঁচ হাজার টাকা করার জন্য। এছাড়াও তাদের চিকিৎসার ক্ষেত্রে বিভিন্ন সময় সমস্যায় পড়তে হয়। তাই রাজ্য সরকার তাদের জন্য চিকিৎসা পরিষেবায় রাজ্যে এবং বহিঃরাজ্যে বিনামূল্যে সুযোগ তৈরি করার জন্য। যাতে চিকিৎসা করতে গিয়ে আর্থিক কারণে তারা পিছু পা হতে না হয়। এদিন আয়োজিত সাংগঠনিক আলোচনা সভার পাশাপাশি এক রাখি বন্ধন উৎসবের আয়োজন করা হয়। বোনেরা ভাইদের রাখি দিয়ে দীর্ঘায়ু কামনা করেন। আয়োজিত সাংগঠনিক আলোচনা সভায় এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি, চেয়ারম্যান সহ অন্যান্যরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha