Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে প্রদেশ কংগ্রেসের তরফে কর্মসূচি

ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে প্রদেশ কংগ্রেসের তরফে কর্মসূচি

ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে প্রদেশ কংগ্রেসের তরফে কর্মসূচি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ অক্টোবর : প্রয়াত প্রাক্তন প্রধান মন্ত্রী ভারতরত্ন ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে প্রদেশ কংগ্রেসের তরফে কর্মসূচী নেওয়া হয়েছে। ৩১ অক্টোবর সদর জেলা কংগ্রেসের তরফেও কর্মসূচী নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে সদর জেলা কংগ্রেসের মতবিনিময় সভায় একথা জানান প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা।

 তিনি জানান,সদর জেলা কংগ্রেস দরিদ্র নারায়ণ সেবারও আয়োজন করবে। মহিলা কংগ্রেসেরে তরফে ইন্দিরা গান্ধীর জীবন দর্শনের উপরে আলোচনা সভা হবে কংগ্রেস ভবনে। সভা সফল করতে সকলকে উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান প্রদেশ কংগ্রেস সভাপতি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha