Friday, August 14, 2026
বাড়ি রাজ্য সিপিআইএম কর্মী দ্বারা আক্রান্ত ৩, শ্লীলতাহানির শিকার মহিলা

সিপিআইএম কর্মী দ্বারা আক্রান্ত ৩, শ্লীলতাহানির শিকার মহিলা

সিপিআইএম কর্মী দ্বারা আক্রান্ত ৩, শ্লীলতাহানির শিকার মহিলা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ অক্টোবর : অমরপুরে প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে আক্রান্ত চারজন। শ্লীলতাহানির শিকার মহিলাও। অভিযুক্তের নাম পুলক সাহা। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে গাড়ির পাশ কাটানো নিয়ে দুই পূজা কমিটির মধ্যে বচসা বাঁধে।

তারপর এলাকার সিপিআইএম কর্মী পুলক সাহা কংগ্রেস কর্মী রাজেশ দাসকে মারধর করে বলে অভিযোগ। সে সময় এগিয়ে আসে রাজেশের স্ত্রী সহ পলাশ সাহা, ইমন সাহা সহ অন্যান্যরা। অভিযুক্ত পুলক পলাশ সাহা ও ইমন সাহার উপরে মারমুখী হয়ে মারধোর করে বলে অভিযোগ। এবং এলাকার এক মহিলাকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। বর্তমানে রাজেশ সাহা জিবি হাসপাতালে চিকিৎসাধীন। তাকে প্রথমে গুরুতর আহত অবস্থায় গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। রাজেশের মাথায় রক্ত জমাট বেঁধেছে। চিকিৎসক সার্জারি লাগবে বলে জানিয়েছে তার স্ত্রীকে বলে জানান। রাজেশের বাড়ি অমরপুর শান্তিপল্লী এলাকায়। অভিযুক্ত পুলকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে বলে জানান তার স্ত্রী।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha